রবিবার, ১৫ মার্চ ২০২৬

আমানতকারীদের নিরাপত্তায় মতিঝিলে অতিরিক্ত পুলিশের অবস্থান

ঈদকে সামনে রেখে রাজধানীর মতিঝিল এলাকার আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনিতেই আইনশৃঙ্খলা রক্ষায় এলাকাটিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে; তবে ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মতিঝিল এলাকার আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া আমানতকারীদের নিরাপদে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং এলাকায় স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে আজ সকাল থেকেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।ডিসি হারুন অর রশিদ জানান, মতিঝিল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সব সময়ই পুলিশের উপস্থিতি থাকে। তবে প্রতি ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *