রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই আইনি নোটিশটি পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং কৃষি খাত মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা জ্বালানি তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এ ছাড়া রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে বিকল্প জ্বালানি সংগ্রহের পথও সংকুচিত হয়েছে, যা বাংলাদেশের মতো আমদানি-নির্ভর দেশগুলোকে আকস্মিক সরবরাহ সংকটের মুখে চরম অরক্ষিত করে তুলেছে। নোটিশে বলা হয়, এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে হঠাৎ কোনো বিঘ্ন ঘটলে দেশের অবকাঠামো অচল হয়ে পড়বে, চরম মূল্যস্ফীতি দেখা দেবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং জনগণের মৌলিক অধিকার চরম হুমকির মুখে পড়বে।








