রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠেয় এই সামিটটি ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬৭৯ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।








