রবিবার, ১৫ মার্চ ২০২৬

সবশেষ

ইরানের সামরিক হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক আহত

ইরানের সামরিক হামলার জেরে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার অন্তত ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন, আবার কিছু মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮১ জন এখনও চিকিৎসাধীন।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করে হত্যার অঙ্গীকার করেছে। আইআরজিসির পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “যদি এই অপরাধী বেঁচে থাকেন, আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব।”

সূত্র: আল জাজিরা, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *