সোমবার, ১৬ মার্চ ২০২৬

সবশেষ

যমুনা সেতুতে এক দিনে ২ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেইসাথে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।  গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত একদিনে সেতুর পূর্বপ্রান্তে ১২ হাজার ৯৮১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা।

অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে মোট ১৮টি বুথ দিয়ে এসব যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুই পাশেই ২টি বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়।

ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ কিংবা তিনগুণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *