মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সবশেষ

ইরান বেশ শক্ত প্রতিপক্ষ: ডোনাল্ড ট্রাম্প

ইরান আলোচনা করতে মরিয়া বলে আবারও দাবি করেছেন ডনাল্ড ট্রাম্প। তবে সমাঝোতায় যা প্রয়োজন তা করতে তেহরান প্রস্তুত নয় বলে জানান তিনি। এছাড়াওতেহরানকে বেশ শক্ত প্রতিপক্ষ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার (১৫ মার্চফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এসময় ইরান ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ট্রাম্প দাবি করেন ইরান আলোচনা করতে মরিয়া হয়ে আছে। তবে সমঝোতা করতে যা প্রয়োজন তা করার জন্য দেশটি প্রস্তুত না বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেনতারা খুবই মরিয়া হয়ে আলোচনা করতে চায়। কিন্তু আমার মনে হয়যা করা প্রয়োজনসেটা করার জন্য এখনো তারা প্রস্তুত নয়। তবে আমার বিশ্বাসএকসময় তারা প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন তৈরির স্থাপনায় আঘাত করেছে বলে দাবি করেন তিনি। এ সপ্তাহে ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে আবারও হামলার হুমকি দিয়েছেন মর্কিন প্রেসিডেন্ট। ইরানের কাছে খুব কম ক্ষেপণাস্ত্র আছে বলেও দাবি করেন তিনি। বলেন

ইরানের হাতে এখন খুব অল্প সামরিক শক্তি অবশিষ্ট আছে। তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও অনেক কমে গেছে। আমরা তাদের উৎপাদন সক্ষমতাও প্রায় ধ্বংস করে দিয়েছি। তারা বেশ শক্ত প্রতিপক্ষতবে তাদের ড্রোনের সংখ্যাও কমে গেছে। আমরা ড্রোন তৈরির কারখানাগুলোতেও হামলা শুরু করেছি। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। প্রণালীতে জাহাজগুলোকে রক্ষায় মিত্র দেশগুলোকে সহায়তার আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাম্প জোর দিয়ে বলেন উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর এই প্রণালী রক্ষার দায়িত্ব রয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন,  আমি চাই দেশগুলো এগিয়ে এসে নিজেদের স্বার্থই রক্ষা করুক। কারণ এখান থেকেই তারা তাদের জ্বালানি পায়। আমাদের হয়তো সেখানে থাকারই প্রয়োজন নেই। কারণ আমাদের নিজেদেরই প্রচুর তেল রয়েছে। আমরা বিশ্বের এক নম্বর তেল উৎপাদক। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। গণমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়ায়– এমন দোষারোপ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *