পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় সচিবালয়ে শুরু হয় এ বৈঠক।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের আগে মন্ত্রীরা সচিবালয়ে সময়মতো প্রবেশ করেন। এর আগে, প্রধানমন্ত্রী সকাল ১১টায় সচিবালয়ে নিজের অফিসে আসেন।
বৈঠকে বিগত বাজেট, জ্বালানি পরিস্থিতি, ঈদে জনভোগান্তি কমাতে আলোচনা হয়েছে।
আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। আগামীকাল ১৮ মার্চও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।








