মালদ্বীপে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজনের মরদেহ ইতোমধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন।








