বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সবশেষ

ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে হিজবুল্লাহ।

বুধবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের কিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালিয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। গতকাল সেখানে এক ইসরায়েলি সেনা ‘গুরুতর আহত’ হয়।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *