সোমবার, ৩০ মার্চ ২০২৬

সবশেষ

প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান

মিয়ানমারে সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশন শুরু হলে সামরিক প্রধান মিন অং হ্লেইং প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছেন। এই পদের জন্য মিন অং হ্লাইংয়ের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল। কারণ সংসদে তার সঙ্গে এমন দুজন অনুগত ব্যক্তিও মনোনীত হয়েছেন, যাদের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। খবর বিবিসির।

পাঁচ বছর আগে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক পশ্চিমা দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এখনো বহাল আছে।

দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশের বিশাল এলাকা সশস্ত্র বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে সামরিক জান্তা শান্তির পথ হিসেবে প্রচার করেছে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানায়।

কিন্তু এই ভোটকে ব্যাপকভাবে একটি প্রহসন হিসেবেই দেখা হয়েছে কারণ গৃহযুদ্ধের কারণে অনেক জনপ্রিয় দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বা নিষিদ্ধ করা হয়েছে।

তবে বর্তমান শাসকগোষ্ঠী এই সমালোচনা প্রত্যাখ্যান করে দাবি করেছে যে, ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে।
মিয়ানমারের নতুন সংসদের প্রায় ৯০ শতাংশ সদস্য মিন অং হ্লেইং-এর প্রতি অনুগত। হয় তারা সশস্ত্র বাহিনীর কর্মরত কর্মকর্তা অথবা সামরিক বাহিনীর নিজস্ব দলের নির্বাচিত প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *