সোমবার, ৩০ মার্চ ২০২৬

সবশেষ

দুদিন বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ কিছু আপডেটের জন্য সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবার (৩১ মার্চ) সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে।

রোববার (২৯ মার্চ) এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমে ‘আপডেট সাইন-আপ ফর্ম উইথ ই-টিন ইনফরমেশন’, মূসক-৯.৩ আপডেট এবং মূসক-৯.৩ সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মূসক-৯.১ ও মূসক-৯.২ আপডেট করার জন্য এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৩০ মার্চ সকাল ৬টা থেকে শুরু করে আগামীকাল ৩১ মার্চ রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। এই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস যথারীতি সচল হবে।
এনবিআরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট সব কমিশনারেট, কাস্টমস হাউস এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

ভ্যাট সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণকারী সেবাগ্রহীতাদের এই সময়ের কথা মাথায় রেখে তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *