আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর








