সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সবশেষ

মঙ্গলবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’।

 

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন টানা ৫৮ দিন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। তার আগে চলবে এই জাটকা সপ্তাহ।

 

দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুর সদরে।

ব্রিফিংয়ে জানানো হয়, ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাচার রোধে সব ধরণের ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *