মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি

ইরানের হামলায় ভয়ে বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক বন্ধ করল সৌদি আরব। ইরান সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটি বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়কটি বন্ধ করে দিয়েছে।

 

তেহরান সৌদি আরবের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর আশপাশে পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

 

এদিকে আরও ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব জানিয়েছে, তারা কিং ফাহাদ কজওয়ে—প্রায় ১৫ দশমিক ৫ মাইল দীর্ঘ সেতু, যা দেশটির দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ। এটি দেশটিকে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সঙ্গে যুক্ত করেছে—সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

 

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

 

সূত্র: সিবিএস নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *