জ্বালানি তেলের বৈশ্বিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশে লাগলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে।
ইরান-ঈসরাইল-আমেরিকার চলমান সংঘাতের জেরে সারাবিশ্বে অস্থির জ্বালানি তেলের বাজার। তার আঁচ পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে জ্বালানি নিয়ে আশার কথা শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে সারাবিশ্বের মতো বাংলাদেশেও স্বস্তির কারণ হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেন্দ্র করে বিভিন্ন প্রকল্পে উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বর্তমানে ইরি সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি নিয়ে অস্থিরতায় বিপিসিকে স্থানীয় জেলা প্রশাসনের সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ও প্রতিদিন তাদের কার্যক্রম ফলোআপ করছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল।
এ সময় প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে মাতা সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। পরে তিনি জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।








