রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সবশেষ

বিকেবি স্টাফ কলেজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্টাফ কলেজ মিলনায়তনে আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৫১ ও ৫২তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের (২০২৫-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম মাহবুবুল বাসেত ভূঞার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের মাঝে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী ও বই বিতরণ করেন। ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে বিকেবি স্টাফ কলেজের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *