মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের আরও দেড় কোটি টাকার সম্পদ জব্দ

Matiur

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আনোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, মতিউর রহমানের মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির চারটি আবাসিক প্লট জব্দ করা হয়েছে।  মসুরি মৌজা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।সম্পত্তির পরিমাণ: মোট ২৪ কাঠা (৪টি প্লট)।বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অনুসন্ধানকালে এই নতুন সম্পদের সন্ধান পাওয়া যায়। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য ছিল যে, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা এই সম্পত্তিগুলো দ্রুত অন্যত্র হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন।

কুরবানির ঈদে একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন মতিউর রহমান। এরপরই বেরিয়ে আসে তার ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য। এর আগেও কয়েক দফায় তার বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *