রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে এসে আটক ঢাবি অধ্যাপক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে, তাদেরকে আটক করা হয়নি।’

এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত দাবি করে লেখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *