মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৫ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এটি ১৭ ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ২(ঞ) অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চারপাশে ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং বিধি-৪ অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বা চিহ্নিত কোনো এলাকাকে বোঝায়।
এ বিষয়ে সচেতনতা বাড়ানো ও ব্যাপক প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।








