শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ছোটপ্ররদার পরিচিত মুখ জাহের আলভীর  স্ত্রী ইকরা আর নেই। অভিনেতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সংবাদমাধ্যমে বলা হয়েছে ইকরা আত্মহত্যা করেছেন। জান যায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে, নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’ এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি  সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *