রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ভোটের ফলাফলে দেখা যায়, জয়ী হতে যাওয়া গ্রিন পার্টি পেয়েছে ৩০ দশমিক ৪ শতাংশ ভোট। তাদের কাছাকাছি অবস্থানে থাকা ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ ভোট।
বর্তমান মুখ্যমন্ত্রী ভিনফ্রিড ক্রেটশমানের উত্তরসূরি হচ্ছেন জেম ওজদেমির। এআরডির প্রাথমিক হিসাব অনুযায়ী সেই সম্ভাবনাই এখন বেশি।
আবার জোট সরকার
বর্তমানে বাডেন–ভুর্টেমবার্গে গ্রিন পার্টি ও সিডিইউর জোট সরকার ক্ষমতায় রয়েছে। প্রাথমিক ফলাফলের ধারা অনুযায়ী আবার এ দুই দলের মধ্যে জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি।
সিডিইউর ভোট বেড়েছে
ম্যানুয়েল হাগেলকে প্রধান প্রার্থী করে নির্বাচনে অংশ নেওয়া সিডিইউ ২০২১ সালের তুলনায় বেশি পেয়েছে। বিগত নির্বাচনে দলটি পেয়েছিল ২৪ দশমিক ১ শতাংশ ভোট। ৩৭ বছর বয়সী হাগেল ২০১৬ সাল থেকে রাজ্য পার্লামেন্টের সদস্য। তিনি সিডিইউর সাধারণ সম্পাদক, সংসদীয় দলের নেতা এবং রাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের ফলাফলের দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, নির্বাচনী প্রচার থেকে শুরু করে নেওয়া সব সিদ্ধান্তের দায়িত্ব তারই।








