মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সবশেষ

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠেয় দুদিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠেয় এই সামিটটি ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটে তিনি উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ‘জালিয়াতি মোকাবিলায় জাতীয় প্রতিশ্রুতি’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেবেন।এ ছাড়া সম্মেলনের সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬৭৯ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *