সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন পদ পেলেন শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এই কর্মপরিষদ গঠিত হয়। নতুন এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কমিটিতে আরো রয়েছেন মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এ টি এম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল, অধ্যাপক নজরুল