বুধবার, ১৭ জুন ২০২৬

সবশেষ

সড়কে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি হেলপারের, মালয়েশিয়ায় নিহত ২

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোরে জোহর অঙ্গরাজ্যের কুলাই এলাকার কাছাকাছি মহাসড়কের দক্ষিণমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী বাংলাদেশি লরি সহকারী (হেলপার) এবং অপরজন ৪৩ বছর বয়সী মালয়েশিয়ান লরি চালক।

কুলাই জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, দুর্ঘটনার সময় একটি লরি রাস্তার বাম পাশে থামিয়ে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাংলাদেশি হেলপার ও মালয়েশিয়ান চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ধাক্কা দেওয়া লরির চালক এবং তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে থাকা তৃতীয় লরিটির চালক কোনো ধরনের আঘাত পাননি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *