মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সুখে দুঃখে সেই ফাতেমাই খালেদা জিয়ার সফরসঙ্গী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল সকালে লন্ডনে নেওয়া হবে। এ সফরে তার সঙ্গে ৬ জন চিকিৎসকসহ মোট ১৪ জন থাকবেন।

বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সহচরী গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবারও সফরে সঙ্গে থাকবেন। তার সঙ্গে আরও একজন গৃহপরিচারিকা রুপা শিকদার থাকবেন। ফাতেমা বেগম ২০১০ সাল থেকে খালেদা জিয়ার সঙ্গে আছেন এবং ২০১৮ সালে স্বেচ্ছায় তার সঙ্গে কারাগারেও ছিলেন।

লন্ডনে সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদের রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *