বুধবার, ৬ মে ২০২৬

সবশেষ

যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র–ইরান!

চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। পরিকল্পনা অনুযায়ী, দুই পক্ষের মধ্যে একটি এক পৃষ্ঠার চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, যুদ্ধ বন্ধে দুই দেশ এখন সমঝোতার শেষ ধাপে অবস্থান করছে।

এর আগে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সেই প্রতিবেদনের তথ্যের সঙ্গে পাকিস্তানি সূত্রের বক্তব্যও মিল পাওয়া গেছে বলে জানানো হয়।

সূত্রটি আরও জানায়, দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *