বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবসায় উদ্যোগ নিয়ে পডকাস্ট; প্রবাস কথার সাথে কেপি মার্স লিমিটেডের সমঝোতা স্মারক সাক্ষর

কেপি মার্স লিমিডেট প্রবাস কথা KP Mars Limited Probash Kotha

ব্যবসায় উদ্যোগ বিষয়ক একটি পডকাস্ট অনুষ্ঠান চালু করার জন্য সমঝোতায় পৌঁছেছে সরকার নিবন্ধিত প্রবাসী বাংলাদেশীদের গণমাধ্যম প্রবাস কথা ও ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কেপি মার্স লিমিটেড।

এই সমঝোতার প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি বুধবার ঢাকার একটি রেস্টুরেন্টে দুইপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। প্রবাস কথার পক্ষ থেকে সম্পাদক মুনজুরুল করিম এবং কেপি মার্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সিয়াম মোহাম্মদ সেলিম সমঝোতা স্মারকে সাক্ষর করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পারভেজ। এখানে উল্লেখ্য যে, ব্যবসা বিষয়ক এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কেপি মার্স লিমিটেড।

সমঝোতা স্মারক সাক্ষরের মুহুর্ত

 

 

এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায় উদ্যোগ, সাফল্য-ব্যর্থতা, পণ্য ও সেবা নিয়ে কথা হবে ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতার সাথে। সমঝোতা স্মারক সাক্ষর শেষে কেপি মার্স এর ব্যবস্থাপনা পরিচালক সিয়াম মাহমুদ সেলিম বলেন-

‘প্রবাসীদের আস্থার জায়গা অর্জন করেছে প্রবাস কথা। আমি নিজেও একজন প্রবাসী। আমরা বিশ্বাস করি প্রবাস কথা ও কেপি মার্স মিলিয়ে ভালো একটি ব্যবসা বিষয়ক অনুষ্ঠান তৈরি করবো আমরা, যেখানে বাংলাদেশে ব্যবসার নানা দিক উঠে আসবে।

অন্যদিকে প্রবাস কথার সম্পাদক সাংবাদিক মুনজুরুল করিম বলেন-

এমন একটি নতুন উদ্যোগে সাথে থাকার জন্য কেপি মার্সকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি- ব্যবসা বিষয়ক এই পডকাস্ট শো ব্যবসাবান্ধব সব মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *