শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

মালয়েশিয়ার বিনিয়োগ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার কুয়ালালামপুর–এর বৈঠক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী Johari Abdul Ghani–এর সঙ্গে বৈঠক করেন।

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (Ministry of Investment, Trade and Industry) কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু, জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন চূড়ান্তকরণ, বিনিয়োগ–সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করা, হালাল বাণিজ্য সম্প্রসারণ এবং রাবার খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানো, শ্রমঘন শিল্প–কারখানা বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা এবং মালয়েশিয়ার শিল্পে ব্যবহারের জন্য বাংলাদেশের প্রক্রিয়াজাত পাট রপ্তানির সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *