রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মসজিদে নববীতে নতুন ইমাম

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে। সৌদি আরবের রাজকীয় আদেশে এ নিয়োগ কার্যকর হয়েছে।

১৯৬৩ সালে মদিনার একটি সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম নেন শায়খ সালেহ আল-মাগামসি। শৈশব থেকেই তিনি জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠেন। ফলে খুব অল্প বয়সেই ইসলামী শিক্ষায় মনোনিবেশের সুযোগ পান তিনি।

পরবর্তীতে তিনি কোরআনের তাফসির বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেন। দীর্ঘদিন তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোরআনের তাফসিরের ক্ষেত্রে শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য সুপরিচিত তিনি। পাশাপাশি ধর্মীয় বিষয়ে সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ের সঙ্গে সংযোগ করে তুলে ধরার দক্ষতার কারণে মুসলিম সমাজে তিনি বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

মসজিদে নববীর ইমাম হিসেবে তার নিয়োগকে ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : সৌদি গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *