সোমবার, ৯ মার্চ ২০২৬

সৌদি আরবে আবারও হামলা চালাল ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ড্রোন হামলা চালাল ইরান। রোববার (৮ মার্চ) দ্বিতীয়বারের মতো তারা এ হামলা চালায়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রিয়াদের আকাশে তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরান।

‎এর আগে রোববার সকালেই মন্ত্রণালয় জানিয়েছিল, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিদেশি দূতাবাস অবস্থিত।

‎অন্য একটি ড্রোন দেশটির বিশাল মরুভূমি এমপ্টি কোয়ার্টারে ধ্বংস করা হয়। ড্রোনটি শায়বাহ তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *