সোমবার, ৩ আগস্ট ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান। যেকোনো সময় তাতে হামলা হতে পারে। তবে হামলা এড়াতে বন্দোবস্তও ঠিক করে দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের দুটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষিপ্ত হয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (২৯ মার্চ) দেওয়া বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, যেহেতু ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে তাই তাদের প্রতিষ্ঠানগুলো এখন আমাদের বৈধ টার্গেট হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। যদি আগামী ৩০ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র নিন্দা না জানায় তাহলে হামলার পরিধি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুধুমাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না। আরও বেশি প্রতিষ্ঠান টার্গেট করা হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। আর সংযুক্ত আরব আমিরাতে আছে নিউিইয়র্ক বিশ্ববিদ্যালয়। এ দুটির ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এক কিলোমিটার দূরে সরে যেতে বলেছে ইরানের বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে একটি সুযোগ দিচ্ছে বিপ্লবী গার্ড। তারা বলেছে যদি মার্কিনিরা ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য ৩০ মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানায়, তাহলে তারা আক্রমণ থেকে বিরত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *