মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সবশেষ

যুদ্ধে নতুন ‘কার্ড’ দেখাতে প্রস্তুত ইরান: বাঘের গালিবাফ

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান; বরং যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

আজ মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত।’

ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন গালিবাফ। তিনি লেখেন, ‘তিনি নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন।’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১১ এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আগামীকাল সেখানে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনাতেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *