শনিবার, ২৩ মে ২০২৬

সবশেষ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনার জেরে এবার এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-সভাপতি এনামুল কবির। এর আগের রাতে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

ঘটনার সূত্রপাত শুক্রবার জুমার নামাজের পর। শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা দুপুর থেকে রাত পর্যন্ত থানায় অবস্থান নেন। পরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে রাতে পুলিশের নিরাপত্তায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, এনামুল কবিরের দেওয়া অভিযোগ গ্রহণ করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলাটির নম্বর ৪৩। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *