রবিবার, ৭ জুন ২০২৬

সবশেষ

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে: শিল্পমন্ত্রী

দেশের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রযুক্তিগত উন্নয়ন ও জনবল সংকট নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, আধুনিক ও দক্ষ করে গড়ে তোলা হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রীর মতে, দেশের শিল্প ও বাণিজ্য খাতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় বিএসটিআইকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে বিএসটিআইয়ের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই মান নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

আলোচনা সভায় বক্তারা মেট্রোলজির গুরুত্ব এবং মান নির্ধারণ প্রক্রিয়ায় এর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল, ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *