শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সবশেষ

১২ কেজি সিলিন্ডারে কমলো ৩৫৭ টাকা

ভোক্তাদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় ধরনের স্বস্তি এসেছে। নতুন ঘোষিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য এক ধাপে ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। ঘোষণায় বলা হয়েছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

শুধু এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস ৮৬ টাকা ৯৩ পয়সার পরিবর্তে ৭০ টাকা ৪০ পয়সায় বিক্রি হবে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

ঘোষণায় এলপিজি ও অটোগ্যাসের ক্ষেত্রেই উল্লেখযোগ্য মূল্যহ্রাস হওয়ায় গৃহস্থালি ব্যবহারকারী এবং অটোগ্যাসচালিত যানবাহনের মালিকরা সরাসরি এর সুফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *