দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই আসে এই ঘোষণা।
দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের ধারাবাহিক চাপের মধ্যেই শেষ পর্যন্ত তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
তবে তার পাঠানো পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে শিক্ষামন্ত্রীর পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না বা সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারেন, সে বিষয়েও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ফলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিলেও, তার পদত্যাগ কার্যকর হওয়ার বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।








