বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সবশেষ

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ প্রবাসীর মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ৯ জনের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে।

ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। নিহতদের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রিয়াদের সোফা তৈরির কারখানায় সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানির পর তাদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৯ জনের মরদেহ দেশে ফিরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *