রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সবশেষ

শাহজালালে উড়োজাহাজে আগুন-ধোঁয়া, দ্রুত সরানো হলো যাত্রীদের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন ও ধোঁয়া দেখা দিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ার পর উড়োজাহাজটিতে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত যাত্রীদের উড়োজাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুর সুনির্দিষ্ট সংখ্যা এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলে জানান তিনি।

ঘটনাটি ঘিরে বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি, আগুনের সূত্রপাত এবং যাত্রী-ক্রুদের সর্বশেষ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্যের অপেক্ষা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *