বুধবার, ২৫ মার্চ ২০২৬

প্রবাসী ভোটারদের জন্য জরুরি সতর্কবার্তা: আজই শেষ সময়

EC

আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

ইসি প্রবাসীদের দ্রুত নিচের নিয়ম মেনে ব্যালট পাঠানোর অনুরোধ করেছে:

 ব্যালট পেপার এবং গণভোট ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করুন।

 ভোট দেওয়া ব্যালটগুলো প্রথমে সাদা রঙের খামে রাখুন।

 প্রয়োজনীয় ঘোষণাপত্রে সই করে সেটি এবং সাদা খামটি একসাথে হলুদ রঙের বড় খামের ভেতর ঢোকান।

 খামটি যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।

নির্বাচন কমিশনের ভাষ্যমতে, আন্তর্জাতিক ডাক চলাচলে সময় লাগার কারণে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট বাংলাদেশে না পৌঁছালে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে দেরি হতে পারে। নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।তাই নিজের ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *