ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারের সময় সড়কে পার্কিং করে রাখা তার ব্যবহৃত গাড়ি থেকে পার্টস চুরির অভিযোগ উঠেছে।
গত বুধবার গুলিস্তান এলাকায় এ ঘটে বলে জানিয়েছেন পাটওয়ারীর নির্বাচনি প্রচারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, নির্বাচনি প্রচারের সময় গুলিস্তান এলাকায় গাড়িটি রাস্তার পাশে রাখা ছিল। এসময় চোরেরা সাইড প্যানেল খুলে নিয়ে যায়।
নির্বাচনি প্রচারের কাজে পাটওয়ারী টয়োটা নোয়া স্কয়ার মাইক্রোবাসটি ব্যবহার করছিলেন।








