সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।
তিনি এবার ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।
ভোট দেওয়ার পরে তিনি যে তারা সরকার গঠনের বিষয়ে আশাবাদী।
মিডিয়াকে চতুর্থ স্তম্ভ অভিহিত করে তিনি মিডিয়ার সহযোগিতা চান এবং বলেন যে দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে ছোটখাটো বিষয় হলে জামায়াতে ইসলামী তা গুরুত্ব দিবে না। কিন্তু বড় কিছু হলে ছাড় দিবো না।
তিনি প্রতিশ্রুতি দেন যে ফলাফল যা-ই হোক, তারা মেনে নিবে। “তবে অন্যদেরও মানতে হবে তা।”








