তারা হলেন- সহকারী প্রিসাইডিং অফিসার এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন।
এরা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
জেলা পুলিশ জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতারা বাড়িতে খাবার খেতে যান ওসমানি ও ইকবাল। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটকের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়।








