সারাদিন রোজা রাখার পর শরীর ক্লান্ত ও পানিশূন্য থাকে। তাই ইফতারে এমন একটি পানীয় দরকার, যা শরীরকে সতেজ রাখবে এবং সঙ্গে শক্তি যোগ করবে। দুধ তোকমার শরবত সেই সমাধান হতে পারে।
তোকমা বীজের শীতলতা ও দুধের পুষ্টিগুণ মিশ্রিত এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি দূর করে শরীরকে দ্রুত চাঙ্গা করে। ঘরেই সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।
উপকরণ:
- দুধ: ১ গ্লাস
- তোকমার দানা: ১ টেবিল চামচ
- চিনি: ১ টেবিল চামচ
- বরফকুচি: ২ টেবিল চামচ
- রুহ-আফজা: ১/২ চা চামচ
- পানি: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালী:
- ১. দুধ গরম করে ঠান্ডা করে নিন।
- ২. শরবত তৈরির জন্য ৩০ মিনিট আগে তোকমার দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
- ৩. ভিজানো দানা ঠান্ডা দুধে মেশান।
- ৪. চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশান।
- ৫. বরফকুচি যোগ করে আরও একবার মেশান।
- ৬. ঠান্ডা করে পরিবেশন করুন।








