শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং তার জোট।জামায়াত আমীরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘যে কারণেই হোক, দেশে-দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? যেভাবে আওয়ামীলীগ নিয়ে গিয়েছিল? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করব, যেটা ছিল মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। তাই এটা নিয়ে কোনো বিতর্ক না করার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *