বুধবার, ৪ মার্চ ২০২৬

সবশেষ

রাজধানীতে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

রাজধানীর ওয়ারী থানার নারিন্দার মৌশুন্ডি এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সেলিম ব্যাপারী (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যার কেন্দ্রে ১০০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা মোক্তার ব্যাপারী শরীরে ২২ শতাংশ এবং মা সেলিনা ২০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। ইনহেলিশন বার্ন থাকায় তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে পুরান ঢাকার ওয়ারীর নারিন্দার মৌশুন্ডি এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে আহত হন একই পরিবারের তিনজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *