ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থিত ইরাকি যোদ্ধা ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইরানি মিডিয়া প্রেস টিভি।আজ বুধবার (১১ মার্চ) প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এসব হামলার ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এছাড়া গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছে।