ইরানে অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে ইরানের ‘না খেলার’ ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না। ইরানের বিরুদ্ধে নেওয়া বিদ্বেষপূর্ণ পদক্ষেপের কারণে আমরা আট বা নয় মাসের মধ্যে দুটি যুদ্ধে লড়তে বাধ্য হয়েছি এবং আমাদের হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। তাই এ পরিস্থিতিতে আমাদের (বিশ্বকাপে) অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই।’ চলতি বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে এবারের বিশ্বকাপ।








