নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর মেডিকেল এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর মেডিকেল এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরের দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিনের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামে রহমান মৃধার ছেলে। বর্তমানে রূপগঞ্জের হামুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।
নিহতের চাচাতো ভাই রমজান মৃধা বলেন, ‘আমার ভাই আজ সকালের দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








