মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সবশেষ

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

সারাবিশ্বের সভ্য সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, এখান থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখলমুক্ত করেছেন বাংলাদেশকে। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে। আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *