মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সবশেষ

বাসিজ চিফ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে টার্গেট করে হামলা

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে রাতভর চালানো হামলায় বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওই হামলায় তিনি নিহত নাকি আহত হয়েছেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে তিনি নিহত নাকি আহত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা যায়, রাতের আঁধারে ইরানের ভেতরে বিমান হামলা চালিয়ে লারিজানিকে টার্গেট করা হয়। তিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লারিজানি ছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং যুদ্ধের শুরুতে খামেনির মৃত্যুর পর তাকে ইরানের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *